সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ডিইউজে’র নির্বাচনে সভাপতি গনি সম্পাদক শহিদুল ইসলাম

দূরবীণ নিউজ প্রতিবেদক :

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে কাদের গনি চৌধুরী-শহিদুল ইসলাম প্যানেল বিজয়ী হয়েছে।

শনিবার (১৪ মার্চ)  সকাল  ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি ছিল। এরপর ভোট গণনা শেষে রাত ৮ টার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কায়কোবাদ মিলন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার কাদের গনি চৌধুরী ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৫৪৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের শহিদুল ইসলাম ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরফানুল হক নাহিদ পেয়েছেন ৫৯০ ভোট।

সহ-সভাপতি পদে বিজয়ীরা হলেন-দিগন্ত টিভির শাহীন হাসনাত  (৮৯৬) , দৈনিক মানব কন্ঠের  বাছির জামাল (৮৬৯) ও  দিনকালের রাশেদুল হক ( ৭১৯)।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহজাহান সাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ারুল হক (গাজী আনোয়ার) (৮৯৩), সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), প্রচার সম্পাদক পদে খন্দকার আলমগীর হোসাইন (৯৩৬), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আবুল কালাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), জনকল্যাণ সম্পাদক পদে দেওয়ান মাহমুদা সুলতানা (৮৩৬), দফতর সম্পাদক পদে ডি এম অমর (৭০২) নির্বাচিত হয়েছেন।

সদস্য ৮টি পদে যথাক্রমে নির্বাচিতরা হলেন- দৈনিক ইনিাকলাবের রফিক মুহাম্মদ (প্রাপ্ত ভোট-৮৪৫), শহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট-৮০৮), খন্দকার হাসনাত করিম পিন্টু (প্রাপ্ত ভোট-৭২৯), জেসমিন জুঁই (প্রাপ্ত ভোট-৭০০), আবুল হোসেন খান মোহন (প্রাপ্ত ভোট-৬৮৮), কাজি তাজিম উদ্দিন (প্রাপ্ত ভোট-৬৭৭), রফিক লিটন (প্রাপ্ত ভোট-৬৩৭) এবং মো: আব্দুল হালিম (প্রাপ্ত ভোট-৬২৬)।

এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে বিজয়ী সবাইকে ‘দূরবীণ নিউজ ২৪. কম’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।  # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12