সর্বশেষঃ
নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

তুরস্ক-সিরিয়া বিরোধ মেটাতে প্রস্তুত ইরান

দূরবীণ নিউজ ডেস্ক :
সিরিয়া ও তুরস্কের মধ্যকার চলমান বিরোধ মেটাতে সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছে ইরান। জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি এই কথা বলেছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার ইদলিব প্রদেশের চলমান পরিস্থিতি নিয়েযে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি বলেন, ইদলিবে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার সংকট সমাধানে সবার সচেষ্ট হওয়া উচিত। তাখতে রাভানচি ইদলিব প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এর ফলে বেসামরিক মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

ইরান ‘আস্তানা’ প্রক্রিয়ার অংশীদার হিসেবে ইদলিব ইস্যুতে সহযোগিতা করবে বলে তিনি জানান। রাভানচি আরো বলেন, আস্তানা বৈঠকের ধারাবাহিকতায় অদূর ভবিষ্যতেই তেহরানে রাশিয়া, ইরান ও তুরস্কের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, এটা কোনোভাবেই কাম্য নয় যে ইদলিবে সন্ত্রাসীরা তাদের অবস্থান শক্তিশালী করবে এবং ওই এলাকাকে নিজেদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলবে। এমনটি হলে সেখানে আরো বেশি বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে এবং তারা বেসামরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহারের সুযোগ পাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে, তারা বেসামরিক মানুষের রক্ষকের পরিবর্তে যেন সন্ত্রাসীদের রক্ষকে পরিণত না হয়। # খবর পার্সটুডের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12