সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

তুরস্ক-সিরিয়া বিরোধ মেটাতে প্রস্তুত ইরান

দূরবীণ নিউজ ডেস্ক :
সিরিয়া ও তুরস্কের মধ্যকার চলমান বিরোধ মেটাতে সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছে ইরান। জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি এই কথা বলেছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার ইদলিব প্রদেশের চলমান পরিস্থিতি নিয়েযে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি বলেন, ইদলিবে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার সংকট সমাধানে সবার সচেষ্ট হওয়া উচিত। তাখতে রাভানচি ইদলিব প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এর ফলে বেসামরিক মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

ইরান ‘আস্তানা’ প্রক্রিয়ার অংশীদার হিসেবে ইদলিব ইস্যুতে সহযোগিতা করবে বলে তিনি জানান। রাভানচি আরো বলেন, আস্তানা বৈঠকের ধারাবাহিকতায় অদূর ভবিষ্যতেই তেহরানে রাশিয়া, ইরান ও তুরস্কের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, এটা কোনোভাবেই কাম্য নয় যে ইদলিবে সন্ত্রাসীরা তাদের অবস্থান শক্তিশালী করবে এবং ওই এলাকাকে নিজেদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলবে। এমনটি হলে সেখানে আরো বেশি বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে এবং তারা বেসামরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহারের সুযোগ পাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে, তারা বেসামরিক মানুষের রক্ষকের পরিবর্তে যেন সন্ত্রাসীদের রক্ষকে পরিণত না হয়। # খবর পার্সটুডের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12