সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন

‌’নর্থ সাউথ বিশ্ব. চেয়ারম্যানসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবী’

দূরবীণ নিউজ প্রতিনিধি :
৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন, সদস্য এম এ কাসেমসহ মোট অভিযুক্ত ৬ জনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। অভিযুক্ত ওই ৬ জনের বিরুদ্ধে গত ৫ মে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৯ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর -রুনী মিলনায়তনে ৩০৪ কোটি টাকা আত্মসাৎ : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানসহ ৬ আসামিকে গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জনানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস বলেন, আজিম-কাসেম সিন্ডিকেটের কারণেই নর্থ সাউথ পরিণত হয়েছে দুর্নীতি-অনিয়ম ও জঙ্গিবাদের অভয়ারণ্যে। তাই এদের বিরুদ্ধে দুদকের মামলা করার বিষয়টি প্রশংসনীয়। কিন্তু খেয়াল রাখতে হবে, অভিযুক্ত প্রত্যেকেই সমাজের প্রভাবশালী এবং ক্ষমতাধর ব্যক্তি। তাই তারা যাতে আইনের ফাঁকে বেরিয়ে যেতে না পারে। অভিযুক্তদের বিচারের বিষয়টি দ্রæত সুরাহা করতে হবে।

ড. সুফী সাগর সামস বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত ট্র্রাস্টি আজিম উদ্দিন আহমেদ ও কাসেম সিন্ডিকেটের বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম যাতে থেমে না হয়। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ট্র্রাস্টি সদস্য আজিজ আল কায়সার টিটুর নাম বাদ পড়ায় উষ্মা প্রকাশ করেন। এছাড়া তিনি অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি কেনো। অভিযুক্তদের গ্রেফতার করা না হলে, তারা পালাতে পারেন। ফলে তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচার সম্পন্ন করাও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, লাগামহীন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, সিন্ডিকেট আর জঙ্গিবাদে পর্যুদস্ত দেশের অন্যতম শীর্ষ সেরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে ২৫ হাজার শিক্ষার্থীর জীবন। এত বেশি অনিয়মের কারণে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার মান ক্রমেই নিন্মমুখী হচ্ছে। #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12