সর্বশেষঃ
ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

৬৩ কোটি টাকার ঋণ খেলাপী শামসুল ও তার ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বহাল

দূরবীণ নিউজ প্রতিবেদক :
চট্টগ্রামের ব্যবসায়ী প্রায় ৬৩ কোটি টাকার ঋণ খেলাপী শামসুল আলম ও তার ছেলে মিজানুর রহমানের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞায় হাইকোর্টে আদেশ চেম্বার জজ আদালত বহলা রেখেছেন।

তাদের কিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চট্টগ্রামের কদমতলী শাখায় প্রায় ৬৩ কোটি টাকার ঋণ নিয়ে আর পরিশোধ করেননি। এর ফলে তারা বিদেশ যেতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১২ জুলাই) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি গ্রহণ করেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদালতে আজ ব্যবসায়ী শামসুল আলম ও তার ছেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ইউসিবি চট্টগ্রাম কদমতলী শাখায় স্থানীয় শামসু স’মিলের মালিক শামসুল আলমের কাছে ঋণবাবদ ৬৩ কোটি টাকার মতো পাওনা আছে। আর এই ঋণের জামিনদার তার ছেলে মিজানুর রহমান। যে সম্পত্তির অনুকূলে ঋণ দেয়া হয়েছে সেই সম্পত্তি শামসুল আলম তার ছেলের নামে হেবা দলিল করে দিয়েছেন। তারা বিদেশে চলে যাবেন বলে গুঞ্জন উঠলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা করে।

ওই মামলায় আত্মসমর্পণ করে জামিনও পান তারা। তবে জামিনের শর্ত ছিল পাসপোর্ট জমা রাখা এবং বিদেশে যেতে আদালতের অনুমতি নেয়া। গত ২৯ জুন তাদের আবেদনের শুনানি নিয়ে চট্টগ্রাম মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ বিদেশ যেতে তাদের অনুমতি দেন। এ আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ।

সে আবেদনের শুনানি নিয়ে গত ৬ জুলাই ব্যবসায়ী শামসুল আলম ও তার ছেলে মিজানুর রহমানকে বিদেশ যেতে নিম্ন আদালতের অনুমতির আদেশ স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন আসামিরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12