সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

৫ লাখ টাকা ঘুষ গ্রহণ, ব্রাহ্মণবাড়িয়ায় অডিট কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাব রক্ষণ অফিসের অডিট (সাময়িক বরখাস্তকৃত ) মোঃ কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৯ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক রাফী মোঃ নাজমুস্ সা’দাৎ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য জানান, দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, দুদকের মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মোঃ কুতুব উদ্দিন গত ২৫ জুন সড়ক ও জনপথ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের প্রায় ৪৩ লাখ টাকার বকেয়া বেতনবিল পরিশোধের কাজ করে দেয়ার শর্ত হিসেবে ৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন।

আসামি মোঃ কুতুব উদ্দিন ওই দপ্তরের (সওজ) কার্য সহকারী মোঃ নজরুল ইসলামের নিকট থেকে এই ৫ লাখ টাকা অগ্রিম দাবীকৃত ঘুষ গ্রহণ করেন। আর এই অপরাধে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি’র ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12