সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর

এহসান রানা, ফরিদপুর

স্বচ্ছতার সাথে পুলিশের ট্রেইনি রিক্রুক কনস্টেবল(টিআরসি) পদে ফরিদপুরে ৫৬ জন লোক নিয়োগ করার ঘোষনা দিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। সোমবার ( ২১ শে অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিয়োগ সংক্রান্ত এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।

পুলিশ সুপার আব্দুল জলিল জানান, পুলিশ নিয়োগে বদনাম ও অনৈতিক সুবিধা পরিহার করে সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে পুলিশের টিআরসি নিয়োগ দেয়া হবে। কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। আর এইসব কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ফরিদপুর শহরের পুলিশ লাইনস মাঠে আগামী ২৫-২৬-২৭ অক্টোবর সকাল আটটায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ নভেম্বর লিখিত ও ১৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পুলিশের টিআরসি নিয়োগে ৫% মুক্তিযুদ্ধ কোঠা বলবদ আছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, ফরিদপুর থেকে এ বছর ৫৬ জনকে নেয়া হবে। প্রতিজন ১২০ টাকা খরচ করে ৭টি-আইটেম ওপর শারীরিক পরীক্ষা দিতে হবে।কোন প্রকার প্রলোভন বা কারো ফাঁদে পা না দিতে প্রার্থীদের ও অভিভাবকদের আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদ উজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12