সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

হাইকোর্টে ব্যারিস্টার রোকনের প্রশ্ন, বিচারপতি মানিক রিট করার কে ?

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে বিচারপতি মানিকের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট ।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন।

এরআগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আদালতে মেয়র প্রার্থী কাবিথ আইয়ালের পক্ষে শুনানি করতে গিয়ে রিটকারী বিচাপরপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিককে প্রশ্নের মুখে ফেলেন ।
কোন এখতিয়ার বলে বিচাপরপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক এই রিট করছেন। মানিক কি মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছেন।

ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘তাবিথ আউয়ালের প্রার্থীতা বাতিল চেয়ে বিচারপতি মানিক রিট করার কে? তিনি এই নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নন। সুতারাং তার রিট করার এখতিয়ার নেই।’

রিটকারী বিচারপতি মানিকের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল সিদ্দিকী বলেন, বিচাপরপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক লিগ্যাল ফিল্ডে কাজ করেন। তিনি দেশের নাগরিক। ‍সুতারাং কোথাও আইনের লঙ্ঘন হওয়া দেখলে তিনি প্রতিকার চাইতে আদালতে আসতে পারেন।

পরে হাইকোর্ট বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে রিট পর্যবেক্ষণ দিয়ে সরাসরি খারিজ করেন । তবে আদালত পর্যবেক্ষণে বলেছেন, মাত্র ৪ দিন পরেই সিটি নির্বাচনের ভোট গ্রহণ। এ মুহূর্তে আদালতে দাখিল করা নথিপত্র যাচাই-বাছাই করার সুযোগ নেই। নির্বাচনের পরেও প্রতিদ্বন্দ্বী যেকোন প্রার্থী এ বিষয় নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আসার সুযোগ রয়েছে।

গত ২৬ জানুয়ারি নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন অবসরে যাওয়া আপিল বিভাগের বিচাপরপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12