সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

স্কটল্যান্ডকে ৭ উইকেটের হারিয়েছে বাংলাদেশ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে আজকের এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড।

বাংলাদেশের বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে স্কটিশরা। তাদের মিডল অর্ডারে এসে হানা দেন রাকিবুল হাসান। করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের এই বিজয়ের খবরটি গণমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

২৫তম ওভারে বল করতে এসে ১৭ বছর বয়সী বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল তৃতীয় বল থেকে পঞ্চম- এই তিন বলে টানা তুলে নেন কেস সাজ্জাদ, লিলে রবার্টসন এবং চার্লি পিটকে। শেষ পর্যন্ত ৫.৩ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন রাকিবুল হাসান।

এছাড়া দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান শাকিব। একটি করে নেন শামিম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

স্কটল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ৩০.৩ ওভার। তাদের মোট সংগ্রহ ছিল ৮৯ রান।

৯০ রানের জয়ে লক্ষে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মাহমুদুল হাসান জয় (৩৫*)।

এছাড়া পারভেজ হোসেন ইমন (২৫), শামীম হোসাইন (১০) ও তৌহিদ হৃদয় করেন (১৭*)। স্কটল্যান্ডের হয়ে ফিসার কিয়ং একাই নেন উইকেট তিনটি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12