সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সীমিত আকারে কাবা শরীফ তাওয়াফ চালু হয়েছে

দূরবীণ নিউজ ডেস্ক :
একটি সুরক্ষা প্রাচীর তৈরির পর পবিত্র কাবা শরীফ তাওয়াফের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমিত আকারে এই নির্দেশনা চালু থাকবে। মসজিদুল হারামের অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে’ জিয়ো নিউজ উর্দূ’ এ তথ্য প্রকাশ করেছে।

জিয়ো নিউজ উর্দূ’র প্রকাশিত খবরে বলা হয়েছে, পবিত্র কাবার চারপাশে বর্তমানে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে। যার মাধ্যমে তওয়াফকারীদের কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না।

করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি সরকার গত ২৩ শে মার্চ থেকে ২৩ দিনের জন্য আংশিক কারফিউ ঘোষণা করেছে।
এর আগে, সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর অভ্যন্তরীণ ও বহির্মুখী পুরো মসজিদে সাধারণ মানষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল।

সৌদি কর্তৃপক্ষ এর আগে ভাইরাস প্রতিরোধের জন্য জীবাণুনাশক স্প্রে করার জন্য কাবা’র মাতাফ খালি করেছিল। যার কারণে তাওয়াফের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।

পরবর্তীতে মাতাফ খুলে দেয়া হয় এবং তওয়াফের অনুমতি দেয়া হয়েছে। তবে কাউকে কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। বরং সুরক্ষা প্রাচীর দ্বারা কাবা বেষ্টিত থাকবে।

এর আগে গত ১৭ মার্চ থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববী বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়া বন্ধ ঘোষণ করা হয়েছে।

তবে এ দুই পবিত্র মসজিদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সৌদি সরকার। যে কারণে এ দুই পবিত্র মসজিদে স্বল্প পরিসরে নামাজের জামাত হচ্ছে।

এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৫৩ জন এর মধ্যে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। # সূত্র: জিয়ো নিউজ উর্দূ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12