সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুকে গ্রেফতারের নির্দেশ আদালতের

দূরবীণ নিউজ প্রতিনিধি :
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে বিএসটিআইয়ের করা এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম সিএমএম আদালত। দেশে ভোজ্যতেলসহ ভোগ্যপণ্য বিপণনকারী শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এটি। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে দায়ের শেষে বিচারক এ আদেশ দেন।বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ খন্দকার রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামে কয়েকটি বিপণনকারী প্রতিষ্ঠানের ভোজ্যতেল সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে বিএসটিআই। পরীক্ষায় সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মানমাত্রায় ভিটামিন ‘এ’ যে কারণে ২০১৯ সালের ২০ অক্টোবর বিএসটিআইয়ের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানকে আসামি করা হয়।

তিনি বলেন, মামলার পর সিটি গ্রুপের চেয়ারম্যান উচ্চ আদালত থেকে জামিন গ্রহণ করেন। কিন্তু উচ্চ আদালত স্বল্পসময়ের জন্য অন্তর্বতীকালীন জামিন দিয়ে গ্রুপের চেয়ারম্যান নিম্ন আদালতে (চট্টগ্রাম মহানগর হাকিম আদালত) হাজির হননি।
‘প্রায় দুই বছর তার হাজির না হওয়ার বিষয়টি আমরা আদালতের নজরে এনেছি। এরই মধ্যে ওই মামলা বিচারের জন্য আজ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম অভিযোগ গঠন করেন। পাশাপাশি মামলার একমাত্র আসামী ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশনা জারি করেন বিচারক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12