সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সিএমজেএফ’র নতুন সভাপতি সামদানী সম্পাদক আবু আলী, কমিটির সবাইকে অভিনন্দন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডট নেট-এর স্পেশাল করসপন্ডেন্ট গোলাম সামদানী ভ‚ইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। তারা ২০২৪-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

পল্ট‌নে আলরাজী ভবণে সিএমজেএফ নিজস্ব কার্যালয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর)# আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। নির্বাচনে ৮২ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট প্রদান করেন। সিএমজেএফ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। স ালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান, শার‌মিন রিনভী, রাজু আহ‌ম্মেদ, মনির হোসেন, মাইনুল হাসান সো‌হেল।

নির্বাচনে গোলাম সামদানী ভ‚ইয়া ভোট পেয়েছেন ৩১টি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইব্রা‌হিম হো‌সেন অভি পেয়েছেন ২৬ ভোট। আরেক প্রার্থী বাংলাভিশনের গোলাম মাইনুল আহসান পে‌য়ে‌ছেন ১৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আবু আলী ভোট পেয়েছেন ৪৮টি। নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলানিউজের এসএম এ কালাম পেয়েছেন ২৪ ভোট।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সি‌নিয়র রিপোর্টার বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী একুশে টিভির মেহেদি হাসান আল বাকার পেয়েছেন ২৭ ভোট। ইব্রা‌হিম হো‌সেন রেজওয়ান বিনা প্রতিদ্ব›িদ্বতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ম্যা‌সেঞ্জা‌রের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম, তিনি পেয়েছেন ৪৭ ভোট। নিকটতম প্রতিদ্ব›দ্বী এন‌টি‌ভি অনলাইনের মোহাম্মদ আনিসুজ্জামান পেয়েছেন ২৫ ভোট।

কমিটির পাঁচজন নির্বাহী সদস্যের মধ্যে ‌সব‌চে‌য়ে বে‌শি ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন কাল বেলার জুনায়েদ শিশির, তি‌নি পে‌য়ে‌ছেন ৪৫ ভোট, দৈনিক নয়া দিগ‌ন্তের বিশেষ সংবাদদাতা হামিদ সরকার ৪২ ভোট, রাই‌জিং বি‌ডি ডটক‌মের এসএম নুরুজ্জামান তানিম ৩৮ ভোট, ৭১ টি‌ভির সুশান্ত সিনহা ৩৭ ভোট এবং জি‌টি‌ভির তৌহিদুল ইসলাম রানা ৩৫ ভোট পে‌য়ে‌ নির্বা‌চিত হ‌য়েছেন।
এদিকে অনলাইন নিউজ পোটাল ‘দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকম ‘ পরিবারের পক্ষ থেকে নতুন কমিটির কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। # একে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12