সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সারা দেশে করোনায় নতুন মৃত্যূ ৪১ জন এবং নতুন আক্রান্ত ২,৮৬৮ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের মৃত্যূ এবং নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৬৮ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৯ জন। -খবর বিবিসি বাংলার।

দেশে সব মিলিয়ে করোনাভাইরাসে মোট শনাক্ত হল এ পর্যন্ত ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮২২ জনে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৯ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৭ হাজার ৫৫৬ টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৩ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।
এ পর্যন্ত সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.৬৯%।

বিসিসির খবরে আরো প্রকাশ, প্রতিবেশি দেশ ভারতে নতুন শনাক্ত ৬৯৬৫২, মৃত্যু ৯৭৭ জনের।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ লাখেরও বেশি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৬৯ হাজার ৬৫২ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

এপির খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৯৭৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে ভারতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ হাজার ৮৬৬ জনে।
এদিকে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ লাখ মানুষ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্যমতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন ৭ লাখ ৮৬ হাজার ৩০৩ জন। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৬৯ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ২৯ হাজার ৩৪৭ জন। এই ভাইরাসে দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১৪৫ জন।

বিশ্বে আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৫৬ হাজার ৬৫২ জন। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ১০০ জন।# সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12