সর্বশেষঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সরকারি কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর

দূরবীন নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এসব সামাজিক রোগ দেশের উন্নয়ন নষ্ট করে দেয়।

বৃহস্পতিবার (১২ডিসেম্বর) রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১৩তম, ১১৪তম এবং ১১৫তম আইন ও প্রশাসনে কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবি’র।

অনুষ্ঠানে ৫ মাস মেয়াদী তিনটি কোর্স শেষে প্রশাসন ক্যাডারের ১২০ জন কর্মকর্তাকে সনদপত্র বিতরণ করেন সরকার প্রধানমন্ত্রী।

এরআগে বক্তব্যে তিনি বলেন, ‘ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে যা আমাদের (উন্নয়ন) কার্যক্রমকে নষ্ট করে দেয়। এ ক্ষেত্রে আপনাদেরকে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী দেশের পরিকল্পিত উন্নয়নের জন্য প্রশাসনের নতুন কর্মকর্তাদের জনগণের অর্থ সঠিকভাবে ব্যয়ের আহ্বান জানান।

তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি আপনাদের বিশেষ দৃষ্টি দেয়ার অনুরোধ জানাচ্ছি, যাতে আমরা জনসাধারণের অর্থ ব্যয় করে আরও বেশি উন্নয়ন (কাজ) করতে পারি।’

মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘যদি কোনো কর্মকর্তা ইচ্ছা করেন, তবে তিনি সেখানে উন্নয়ন দৃশ্যমান করে কোনো কোনো জেলা, উপজেলা বা ইউনিয়নের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারেন।’

‘আপনাদের কাছে এ জাতীয় উদ্ভাবনী ধারণা, পরিকল্পনা এবং চিন্তাভাবনা থাকতে হবে (এটি করার জন্য),’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী, মাদক, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের দিকেও সরকারি কর্মকর্তাদের বিশেষ মনোযোগ দেয়ার আহ্বান জানান।

সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান ও জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12