সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সদরঘাটে লঞ্চের চাপে পা হারানো কবিরকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নোটিশ

দূরবীণ নিউজ প্রতিনিধি:
রাজধানীর সদরঘাটে লঞ্চ ও পন্টুনের মাঝে চাপ খেয়ে পা হারানো খিলগাঁওয়ের কবির হোসেনকে চিকিৎসা ও মানসিক ক্ষতি বাবদ এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান ও পূবালী-১২ লে র মালিক আলী আজগর খালাসীসহ ৮ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২৯ মে) কবির হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভির আহমেদ এ নোটিশ প্রেরণ করেন।

গত ১৮ মে একটি জাতীয় দৈনিকে ‌‘‘এই সংসার চলবে কী করে : লঞ্চে র ধাক্কায় পা হারানো কবিরের স্ত্রী’’ শিরোনামে সংবাদ প্রকাশিত একপি প্রতিবেদন হয়। ওই প্রতিবেদনটি সংযুক্ত করে উক্ত নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, রাজধানীর নবাবপুরে বৈদ্যুতিক পাখার দোকানে দিনমজুরের কাজ করতেন কবির হোসেন (২৮)।

ঈদুল ফিতরের এক দিন আগে গত ১ মে সকালে স্ত্রী, মেয়ে ও তিন বোনকে নিয়ে সদরঘাটে আসেন কবির হোসেন। ঘাটে পটুয়াখালীর একটি লঞ্চ থাকলেও সেটি কানায় কানায় ভরা থাকায় স্বজনদের নিয়ে লে উঠতে পারেননি তিনি। অপেক্ষার পর পূবালী-১২ ল টি ঘাটে ভিড়তে শুরু করে। বেশি গতি থাকায় এটি পন্টুনে এসে জোরে ধাক্কা দেয়।

অন্যদিকে যাত্রীর প্রচন্ড চাপ পন্টুনে। এ সময় লঞ্চ ও পন্টুনের মাঝে চাপ খেয়ে কবির হোসেনের বাঁ পা হাঁটুর নিচ থেকে প্রায় আলাদা হয়ে যায়। কেটে ফেলতে হলো বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ। আর শাহজালাল নামে আরেক ব্যক্তির ডান পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তাই নোটিশ পাওয়ার পর ৩ দিনের মধ্যে জবাব দাখিল, ভিকটিমের চিকিৎসার জন্য ২৪ ঘণ্টার মধ্যে ৫ লাখ টাকা প্রদান এবং তার মানসিক ও শারীরিক ক্ষতির জন্য অবশিষ্ট ৯৫ লাখ টাকা ৭দিনের মধ্যে প্রদান করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান আইনজীবী। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12