সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

‘সচিবালয়ে আগুন, মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা হবে’

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয়ে রাতের আধারে লাগা আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় এক দিন পিছিয়েছে। আজ সোমবার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি। তিনি বলেন, ‘আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ নয়, আগামীকাল (মঙ্গলবার) জমা দেয়া হবে। এ ঘটনায় সংগ্রহ করা নমুনা বিদেশেও পরীক্ষার জন্য পাঠানো হবে।’

এর আগে, রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেয়া হবে।

গত বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট গিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭ নম্বর ভবনের চারটি ফ্লোর পুড়ে যায়। ওই ফ্লোরগুলোতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12