সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে: ডিএনসিসি মেয়র

দূরবীণ নিউজ প্রতিবেদক:
‘একটি শিশুও সুবিধাবঞ্চিত থাকবে না। সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। এই ছোট্ট শিশুদের আমাদের দেখে রাখতে হবে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আছেন তাদের এই শিশুদের পাশে দাঁড়ানো উচিৎ। সুবিধাবঞ্চিত শিশুরা কোথায় থাকছে, কি খাচ্ছে এসব বিষয়ে খেয়াল রাখা দরকার।’

শনিবার (১৫ অক্টোবর) বিকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পথশিশু উৎসবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আজকের এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘সঠিক পরিচর্যা পেলে এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে। সবাই এগিয়ে আসলে, শিশুদের যত্ন নিলে এরা আর পথে থাকবে না। এই শিশুরাই একসময় সম্পদে পরিণত হবে। সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ও বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটবে।’

জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ করায় তাদের ধন্যবাদ দিয়ে মেয়র বলেন, ‘জুমবাংলা এতোগুলো শিশুর দেখাশুনা করছে এটি সত্যি প্রশংসনীয় কাজ। ডিএনসিসিও শিশুদের পাশে সবসময় থাকবে। তাদের পড়াশোনার জন্য ডিএনসিসি থেকে প্রাথমিকভাবে চল্লিশ জন শিশুকে বৃত্তি প্রদান করা হবে। দ্রুতই বৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু হবে।’

ডিএনসিসি শিশুদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে দ্রুতই পদক্ষেপ নিবে বলেও জানিয়েছেন ডিএনসিসি মেয়র।
এসময় মেয়র মোঃ আতিকুল ইসলাম উৎসবে অংশ নেয়া শিশুদের সাথে মিশে আনন্দ ভাগাভাগি করেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12