সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। তার কিডনি প্রতিস্থাপনের কথা থাকলেও সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমের ব্যস্ততার কারণে তিনি নিয়মিত ডায়ালাইসিস নিয়ে আসছিলেন।

দলীয় নেতাকর্মীরা জানান, শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি মাঠপর্যায়ের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি নিয়মিত রাতের বেলা ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে ডায়ালাইসিস সম্পন্ন করে পরদিন ভোরে আবারও শেরপুরে ফিরে দলীয় দায়িত্ব পালন করতেন। মঙ্গলবারও তিনি চিকিৎসা শেষে ফিরেছিলেন, তবে রাতেই তার অবস্থার অবনতি হয়।

নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যুতে শেরপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12