সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শনিবার আফগানিস্তানে তালেবানের নতুন সরকার গঠন

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
আগামী শনিবার আফগানিস্তানে তালেবানের নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার তালেবানের নতুন সরকার গঠনের ঘোষণার কথা থাকলেও কৌশলগত কিছু কারণে একদিন পেছানো হয়েছে।

রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার বিশ দিনের মাথায় আজ শুক্রবার জুমার নামাজের পর তালেবানের নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়ার কথা ছিল।কিন্তু কাবুলের বর্তমান শাসকদের মুখপাত্র জানিয়েছেন, সরকারের ঘোষণা আসবে শনিবার। তালেবানের মুখপাত্রের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

তালেবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মুফতি ইনামুল্লাহ সামানগানি বলেছেন, ‘নতুন সরকার নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত এবং মন্ত্রিসভার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে।’

গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এরপর থেকেই আফগানিস্তানের নতুন সরকার গঠন নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। শুক্রবার তালেবান সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, অনেকটা ইরানের আদলে সরকার গঠন করতে যাচ্ছে তালেবান।

গোষ্ঠটির প্রধান মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা থাকবেন সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে। আর সরকার পরিচালনা করবেন মোল্লা আব্দুল গনি বরাদার। # সূত্র : প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12