সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

রিজেন্ট গ্রুপপের প্রতারক সাহেদকে ডিবি থেকে র‌্যাবে হস্তান্তর

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের প্রতারণার মামলার তদন্ত র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। করোনা চিকিৎসায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতার করেছিল র‌্যাবের কর্মকর্তারা। এখন সাহেদকেও র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর বাসস।

র‌্যাবের আবেদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার আসামি সাহেদকে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। সাহেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ মামলা হস্তান্তরের তথ্য জানান। তিনি বলেন, ‘রিজেন্ট হাসপাতালে অভিযানের পর র্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমসহ ১৭ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। র‌্যাবের দায়ের করা মামলাটি প্রথমে উত্তরা পশ্চিম থানা এবং পরে অধিকতর তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।

গত মঙ্গলবার সাহেদ করিমের মামলার তদন্ত করার জন্য র‌্যাবকে দায়িত্বভার দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে মামলার নথিপত্রসহ আসামি সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12