সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

রাজধানীসহ সারাদেশে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি

দূরবীণ নিউজ প্রতিবেদক :

রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। সোমবার (১১ জুলাই) ঈদের দ্বিতীয় দিন সকালে রাজধানীর অনেক স্থানে পশু কোরবানি করতে দেখা গেছে। তবে প্রথমদিনের তুলনায় এ সংখ্যা অনেক কম।
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় আজও ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করতে পারেননি। তাই আজ কোরবানি দিচ্ছেন তারা।

দ্বিতীয় দিনে একাধিক কোরবানিদাতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমদিন সবাই কোরবানি করেন, তাই কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে তারা দ্বিতীয় দিনে পশু কোরবানি করেন।

গোলাপবাগের বাসিন্দা শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঈদের দিন কসাই পাওয়া কঠিন। তাই ঝামেলামুক্ত থাকতে প্রতি বছর দ্বিতীয় দিনেই গরু কোরবানি করি। এবারের ঈদেও দ্বিতীয় দিনেই পশু কোরবানি দিচ্ছি।

রাজধানীর শনির আখড়ার বাসিন্দা মজিবুর রহমান বলেন, প্রতিবার ঈদের দিনই পশু কোরবানি করি। এবার কসাই না পাওয়ায় আজ কোরবানি করছি। আর দ্বিতীয় দিনে কসাইয়ের খরচও কম। ঈদের দিন যেখানে ১২-১৩ হাজার টাকা দেওয়া লাগতো, আজ সেখানে ৫ হাজার টাকা দিলেই হচ্ছে। দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার এটিও একটি সুবিধা।

কসাইয়ের কাজ করা কালু মিয়া জাগো নিউজকে বলেন, গত দুই বছর তো অনেকে কোরবানি দেয়নি। তবুও মোটামুটি কাজ পাইছি। এ বছর অনেকেই যোগাযোগ করছে। ঈদের দিন আমরা চারটা গরু কাটছি। আজকে দুইটার কাজ নিছি। এখন একটা করতাছি, আরেকটা দুপুরে করুম। তবে আজকে রেট কিছুটা কম, গতকাল রেট বেশি ছিলো অনেক। আমরা মূলত গরুর দাম অনুযায়ী টাকা নিই। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12