সর্বশেষঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

রাজধানীতে মুগদা হাসপাতালে এসি বিস্ফোরণে আহত -৯

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
দেশের বিভিন্ন এলাকায় একের পর এক হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। ফলে রোগী ও অভিভাবকদের মাঝে ভীতি এবং আতঙ্ক বেড়েই চলছে।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এইচডিইউ ক্যাথল্যাবে এসি বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মনিকা পেরারা (৪০), নার্স মেরি আক্তার (৩৫), রুমি খাতুন (৩১), ওয়ার্ড বয় নাজমুল হোসেন (২১) ও জহিরুল হক (৩০)।

বিস্ফোরণে আহত হয়েছেন- টিকা নিতে আসা সাইদুল ইসলাম (৩৮), মেডিকেল রিপ্রেজেনটেটিভ ওমর ফারুক (৩০), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স শাহীনা আক্তার (৪০) ও ওয়ার্ড বয় আলমগীর হোসেন (২৮)।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব আহসান জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে আমাদের এখানে নয়জন এসেছেন।

তাদের মধ্যে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে মোট নয়জন এসেছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12