সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

রাজধানীতে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন ইশরাক হোসেন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর তিনটি এলাকায় ৩ হাজার পরিবারে খাবার সামগ্রী এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) বিকেলে রাজধানীর টিপু সুলতান রোড এলাকায় ঘুরে ঘুরে সেখানকার অসহায় প্রায় বার’ শ’ পরিবারের হাতে তুলে দেন প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী।

প্রত্যেকের হাতেই কমপক্ষে ৫ থেকে ৭ দিন চলার মতো খাবার সামগ্রী দেয়া হচ্ছে বলে জানানো হয় তার ভেরিফাইয়েড ফেসবুক পেইজের মাধ্যমে।

এসময় তার ফেসবুক পেজে এই কার্যক্রমের বেশ কিছু ছবিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায় প্রথমে ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নং ওয়ার্ড এর এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি। এরপর ত্রাণ দেন রাজধানীর বলধা গার্ডেন এলাকায় সুইপার কলোনিতে।

এসময় সে এলাকার বিএনপির সভাপতি লিয়াকত আলিকে সাথে নিয়ে কলোনির প্রায় ৬৫০ পরিবারের হাতে তুলে দেন প্রয়োজনীয় সামগ্রী । সেখান থেকে যাত্রাবাড়ি এলাকার বিএনপির নেতা নবিউল্লাহ নবিকে সাথে নিয়ে সেই এলাকার কমপক্ষে দেড় হাজার দুস্থ পরিবাবের হাতে তুলে দেন প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী।

নগরীর প্রত্যেকটা ওয়ার্ডের দুস্থদের জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকার ঘোষণা অনুযায়ী তার এ কার্যক্রম চলছে বলেও উল্লেখ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল,আলু, মুড়ি, টোস্ট বিস্কুট, সাবান, স্যাভলোন, মাস্ক ওবং হ্যান্ড গ্লাভস উল্লেখযোগ্য।

আর এ ব্যবস্থাপনা চলছে তার মরহুম বাবা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের উদ্যোগে। যতদিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততদিন পর্যন্ত তার এ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি নগরবাসীকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।

সেইসাথে পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের প্রত্যকটি বিত্তবানকে দুস্থ-অসহায়দের পাশে দাড়ানোরও আহ্বান জানান ইঞ্জিনিয়ার ইশরাক। পরে যাত্রাবাড়ী এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন রাস্তায় স্প্রে করেন তিনি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12