সর্বশেষঃ
ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা সুরক্ষা দিতে বললেন মৎস্য মন্ত্রী ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে মিছিল, আটক ২০ প্রধানমন্ত্রীর জাতীয় সংলাপে সাড়াদিয়ে, ‘গণভোটের রায়’ বাস্তবায়নে যাবে ১১ দল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ , ৫০০৮ জনের নামে মামলা  বিএনপির চাঁদাবাজদের রাজনীতির অধিকার নেই: আইনমন্ত্রী শিশু-কিশোরদের  উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ বিএনপি ১ ডিসেম্বর প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

যারা উন্নয়ন করেনি তারাই উন্নয়ন দেখতে পায় নাঃ মেয়র শেখ তাপস

দূরবীণ নিউজ প্রতিবেদক :

যারা ৩ বার ক্ষমতায় থেকেও কোনো উন্নয়ন করতে পারেনি তারাই আজ কোনো উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ বনশ্রী এলাকায় ‘২ নম্বর ওয়ার্ডস্থ উন্নয়ন উৎসব’ এ প্রধান অতিথির বক্তব্যে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “আজকে অনেকেই অনেক কথা বলেন। আজকে তাদের চোখে উন্নয়ন দেখা যায় না। যারা জীবনে উন্নয়ন করে নাই, উন্নয়ন করতে পারে নাই, তারা কিভাবে উন্নয়ন দেখবে? যারা উন্নয়ন করে, উন্নয়ন করতে পারে তারাই উন্নয়ন দেখবে। সাধারণ জনগণ — যারা উন্নয়ন চায়, তারা দেশের উন্নয়ন প্রত্যাশা করে। জননেত্রী শেখ হাসিনা সে প্রত্যাশা পূরণ করছেন। যারা (উন্নয়ন দেখতে পায় না) বলে, তারা ৩/৪ বার ক্ষমতায় ছিল। তারা বিদ্যুৎ দিতে পারেনি। তারা মেট্রোরেল দিতে পারেনি, পদ্মাসেতু দিতে পারেনি। সুতরাং তারা উন্নয়ন চোখে দেখতে পাবে না। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চিন্তাও করতে পারে না। মাতারবাড়ি (গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র), রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এসব তাদের কল্পনায়ও আসে না। তারা শুধু চিন্তা করে নিজেদের উন্নয়ন, নিজেদের পেট ভরা আর বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। সুতরাং তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ মানুষের চোখ দিয়ে উন্নয়ন দেখতে হবে।”

২০০৮ সালে চারদলীয় জোটের অপকর্ম, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “একসময় তারা বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আজ তারা কাঁন্দে। এখন ভাবে, ১০০ বছরেও বুঝি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। তারা বলেছিল, আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ২০০৮ সালে বাঙালি জাতি তাদের দুর্নীতি, জঙ্গিবাদ, অপকর্মের বিরুদ্ধে শিক্ষা দিয়ে তাদেরকে আসন দিয়েছিল মাত্র ২৯টা। ৩০টা আসনও তারা পায় নাই।”

বিএনপি নেতৃত্ব খালেদা জিয়াকে মাইনাস করে ফেলেছে মন্তব্য করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “২০১৮ সালের নির্বাচনে তারা এসেছিল। তখন আর নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে নাই। তখন আর বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলে নাই। এখনোও বলে না। বেগম খালেদা জিয়াকে তারা ভুলে গেছে। মাইনাসই করে ফেলছে। তাদের আর বেগম খালেদা জিয়ার দরকার নাই। তারা এখন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে। কিন্তু একসময় তারাই নির্দলীয় নিরপেক্ষ সরকার মানে নাই। তারা একেক সময় একেক কথা বলে। তারা এখন বলে, আমরা নাকি পাঁচটি আসনও পাবো না। অথচ ২০১৮ সালের নির্বাচনে তারা সর্বসাকুল্যে ৮টি আসন পেয়েছিল। ১০টি আসনও জুটে নাই। সুতরাং এসব কথা বলে বাঙালিকে আর বিভ্রান্ত করা যাবে না।”

ভরাডুবির আশঙ্কায় বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে আসতে চায় না মন্তব্য করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এবার তারা যদি নির্বাচনে না আসে — তার মানে হলো, তারা বুঝে গেছে যে, নির্বাচনে আসলে তারা শুন্যটা আসন পাবে। সেজন্য নির্বাচনে আসতে চায় না। যেটা তারা ২০১৪ সালে করেছিল। আগুনে পুড়ে মানুষ মেরেছিল। সেজন্য ২০১৪ সালে লজ্জায় আর নির্বাচনে আসে নাই। তারা জানত, নির্বাচনে আসলে ভরাডুবি হবে। ভরাডুবি হওয়া থেকে ইজ্জত বাঁচানোর জন্য নির্বাচনে না এসে তারা নির্বাচন বানচালের চেষ্টা চালিয়েছিল। ভেবেছিল নির্বাচনকে প্রতিরোধ করবে, প্রতিহত করবে। সে শক্তি তাদের নাই। সেটা তারা করতে পারে নাই।”

অনুষ্ঠানে মেয়র ২ নম্বর ওয়ার্ডে গত ৩ বছরে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে গোড়ান খেলার মাঠ প্রতিষ্ঠা, এসটিএস নির্মাণ, রাস্তাঘাটসহ নানাবিধ উন্নয়ন করা হয়েছে বলে জানান। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মকছুদ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, কাউন্সিলরদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের মো. মাহবুবুল আলম, ৪ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ৭৩ নম্বর ওয়ার্ডের মো. জিয়াউল হক ও ৭৪ নম্বর ওয়ার্ডের মো. আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। #কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে

অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12