সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে বেড়িবাঁধে ৬০ টি অবৈধ দোকান উচ্ছেদ ডিএনসিসির

দূরবীণ নিউজ প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদপুরে গাবতলী বেড়িবাঁধের জাকের ডেইরি ফার্ম সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে নির্মিত প্রায় ৬০ টি দোকান উচ্ছেদ করা হয়েছে এবং জাকের ডেইরি ফার্ম ও মদিনা ডেইরি ফার্ম কর্তৃক অবৈধভাবে দখলকৃত ভূমি উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানকালে ৫ টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন অঞ্চল ০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ বলেন, ‘এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিলো। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানাধীন এই ভূমির অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে।’
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ। # একে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12