সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা উদ্যান হাউজিং এর প্রধান সড়ক ও ১ নম্বর সড়কে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) ডিএনসিসির অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় দোকানপাট বন্ধ করে সরে পড়া প্রায় ১২০টি দোকানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। ট্রেড লাইসেন্স না থাকায় ২টি দোকান থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি হোল্ডিং থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারায় সরিষার তেল প্রস্তুতকারি ‘রওজা ফুড’ এর কারখানা সিলগালা করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য প্রতিষ্ঠানটিকে ৩ দিনের সময় দেয়া হয়েছে। অন্যথায় নিয়মিত মামলা করা হবে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12