সর্বশেষঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

মধুখালী উপজেলা ভূমি অফিসে দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ফরিদপুর মধুখালী উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে ভূমির নামজারি বাবদ সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।
১৮ নভেম্বর (বৃহস্পতিবার) ফরিদপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরদার আবুল বাসারের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করেন।
গণমাধ্যমকে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মোহাম্মদ আরিফ সাদেক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুদক টিম সরেজমিনে ভূমি অফিস পরিদর্শনকালে অভিযোগ প্রসঙ্গে সেবা প্রার্থীদের সাথে কথা বলেছেন এবং তাদের অভিযোগ শুনেন। তারা দুদক টিমকে জানায় অভিযুক্ত প্রধান সহকারী অভ্যাসগতভাবে সরকার নির্ধারিত হারের অতিরিক্ত অর্থ দাবি করে। এনফোর্সমেন্ট টিম অভিযোগ বিষয়ে সহকারী কমিশনার ভূমির সাথে দেখা করে এবং তাকে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ মাধ্যমে ঘুষ দুর্নীতি বন্ধ এবং দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার স্থাপনের অনুরোধ জানায়।

টিম অভিযোগকারী সাথে কথা বলে এবং এ সংশ্লিষ্ট নথি পত্র সংগ্রহ করে। অভিযানকালে উক্ত অফিসের সেবা প্রদানে অব্যবস্থাপনা প্রমাণ পাওয়া যায়। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

দুদকের জনসংযোগ কর্মকর্তআরো বলেন, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৭টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12