সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

মক্ষিরানী পাপিয়া ৩ মামলায় ১৫ দিনের রিমান্ডে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে (২৮) বিমানবন্দর ও শের-ই-বাংলানগর থানার তিন মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার দুই আদালত।

মক্ষিরানী পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে (৩৮) তিন মামলায় ১৫ দিনের এবং তাদের ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবাকে (২২) এক মামলায় পাঁচ দিন করে রিমান্ড দেয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাসুদুর রহমান বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় পাপিয়াসহ চারজনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন।

অন্যদিকে, আরেক মহানগর হাকিম আদালতের বিচারক মো. জসীম শের-ই-বাংলানগর থানার মাদক ও অস্ত্রের দুই মামলায় পাপিয়া ও তার স্বামীকে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

র‌্যাব রবিবার রাজধানীতে পাপিয়ার দুটি বাড়ি ও তার ভাড়া করা পাঁচতারকা হোটেলের প্রেসিডেন্ট কক্ষে তল্লাশি চালিয়ে ৫৮ লাখ ৪১ হাজার নগদ টাকাসহ অন্যান্য সামগ্রী জব্দ করে।

এর আগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়াসহ চারজনকে শনিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার নগদ টাকা এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করা হয়। # সূত্র : ইউএনবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12