সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ভারতে পিপিই চুরি করে করোনায় আক্রান্ত চোর

দূরবীণ নিউজ ডেস্ক :
ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের এক ব্যক্তি রেইনকোট ভেবে হাসপাতাল থেকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই চুরি করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । নাগপুরের ওই বাসিন্দা পেশায় ফল বিক্রেতা।

গত বুধবার তিনি মদ্যপ অবস্থায় একটি দুর্ঘটনা ঘটান। এরপর তাকে স্থানীয় মায়ো হাসপাতালে ভর্তি করা হয়। চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। বাড়ি ফেরার সময় তিনি হাসপাতালের এক কোণে পড়ে থাকা একটি পিপিই তুলে নেন। তিনি অবশ্য ভেবেছিলেন ওটা রেইনকোট।

কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের লোকজন ওই ব্যক্তির সাথে যোগাযোগ করেন। তার কাছ থেকে ওই পিপিই কিট নিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ওই ব্যক্তি স্বীকারও করেন যে তিনি পিপিই কিটটি চুরি করেছেন। এরপরই ওই ব্যক্তির করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায়, তিনি করোনায় আক্রান্ত।

ওই ব্যক্তি পিপিই কিটটি গায়ে দিয়ে যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে চিহ্নিত করে লালারস পরীক্ষা করা হয়েছে। তাদের অবশ্য করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। # সূত্র : জিনিউজ ও নিউজ ১৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12