সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদকের পিতার ইন্তেকালে বিশিষ্টজনদের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামানের পিতা মোহাম্মদ সামসুল হক (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সোমবার বাদ আসর মরহুমের জানাজা নিজ বাসস্থান বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতী নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।

এদিকে মোহাম্মদ মুনীরুজ্জামানের পিতা মোহাম্মদ সামসুল হকের মৃত্যুতে ‘দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি’ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।একই সঙ্গে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।এছাড়াও দেশের বিভিন্ন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানী, আর্থিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে মরহুম মোহাম্মদ সামসুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ভাইস প্রেসিডেন্ট ও নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ পাভেল, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সদস্য মো. নজরুল ইসলাম, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. সরোয়ার জাহান জামিল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ, কর্নফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এন এম ফজলুল করিম মুন্সী, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী এবং দুর্নীতি বিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক)’ সভাপতি আহম্মদ ফয়েজ,সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুবসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ মরহুম মোহাম্মদ সামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12