সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

বেনামে ঠিকাদারি শিক্ষা প্রকৌশলের কর্মকর্তাদের তথ্য চেয়েছেন সচিব

দূরবীণ নিউজ ডেস্ক :
দুর্নীতি দমন কমিশনের সুপারিশের আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদফতরে (ইইডি) অনিয়ম-দুর্নীতির খোঁজ নিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। সেখানে কোনও কর্মকর্তা বেনামে ঠিকাদারির সঙ্গে জড়িত কিনা সেই তথ্য চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দুদকের দাখিল করা ‌‌মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুর্নীতির বিষয়ে প্রতিবেদন এবং সুপারিশমালার বিষয়ে করণীয় নির্ধারণী নিয়ে আলোচনা হয়। এক পর্যায়ে ওই সভায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বেনামে ঠিকাদারি করেন এমন প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারী জড়িত কিনা তার তথ্য চান শিক্ষা সচিব।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অধীনস্থ বিভিন্ন দফতর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় সচিব মো. আবুবকর ছিদ্দীক শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনিয়ম-দুর্নীতির খোঁজ-খবর নেন। শিক্ষা প্রকৌশল অধিদফতরের কোনও কর্মকর্তা বেনামে ঠিকাদারির সঙ্গে জড়িত কিনা তা জানতে চান। যদি বেনামে কোনও কর্মকর্তার ঠিকাদারি থাকে তাহলে তার তথ্য দিতে সভায় নির্দেশ দেন সচিব।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনেক কর্মকর্তা আত্মীয়-স্বজনের নামে ঠিকাদারি করান—এমন অভিযোগ রয়েছে দুদকের কাছে। দুদকের দেওয়া প্রতিবেদনে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনিয়ম-দুর্নীতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায়, পাঠ্যপুস্তক মুদ্রণের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে আলোচনা হয়। টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশনা দেন সচিব।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন দফতর, সংস্থার দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া প্রতিবেদনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12