সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বৃহস্পতিবার ইরানের নতুন প্রেসিডেন্ট রায়িসির শপথ গ্রহণ

সাইয়্যেদ ইবরাহিম রায়িসি - ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক :
আগামী বৃহস্পতিবার (৫ আগস্ট) ইসলামি প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে সাইয়্যেদ ইবরাহিম রায়িসি জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ওই অনুষ্ঠানে বিশ্বের ৭৩টি দেশ থেকে অতিথি উপস্থিত থাকবেন।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সাইয়্যেদ ইবরাহিম রায়িসিকে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

আজ রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইবরাহিম রায়িসিকে প্রেসিডেন্ট হিসেবে সত্যয়ন করেন তিনি। এর মাধ্যমে রায়িসি আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন।

গত ১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের সাবেক প্রধান ইবরাহিম রায়িসি ভূমিধস বিজয় লাভ করেন। আজকের অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা ইবরাহিম রায়িসিকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়ার পরপরই প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে। হাসান রুহানি গত দুই মেয়াদে আট বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাই করোনা ভাইরাসের কারণে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন। এতে উপস্থিত আছেন দেশের শীর্ষ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনের বিষয়ে একটি রিপোর্ট পেশ করেন যাতে ইবরাহিম রায়িসির বিজয় নিশ্চিত করা হয়।
সূত্র : পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12