সর্বশেষঃ
ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয় রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না ইরানে খামেনির জানাজায় জামায়াতের নেতৃত্বে জোটের নেতারা অংশ নিচ্ছন ইরানে খামেনির দাফন অনুষ্ঠানে বিশ্বনেতা-প্রতিনিধিরা অংশ নিচ্ছেন খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন সুখরঞ্জন বালী গুমের সাথে জড়িত সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন শ্রীলঙ্কায় রাজাপাকসা ভাইদের

দূরবীণ নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে রাজাপাকসা ভাইয়েরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। ফলে সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসা আবার প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হতে যাচ্ছেন। গত নভেম্বর থেকে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা নির্বাচনে বিজয়ী হওয়ার দাবি করেছেন।

এই দুই ভাইয়ের দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সংবিধান পরিবর্তনের মতো অবস্থা সৃষ্টি করেছেন। দলটি ২২৫টি আসনের মধ্যে ১৪৫টিতে জয়ী হয়েছে। এছাড়া তাদের মিত্ররা পেয়েছে আরো ৫টি আসনে। সংবিধান পরিবর্তন করতে হলে ১৫০টি ভোটের প্রয়োজন হয়।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জয়ের জন্য মহিন্দা রাজাপাকসাকে অভিনন্দন জ্ঞাপন করেন।

নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্গের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) দল ভরাডুবির শিকার হয়েছে। গত পার্লামেন্টে তারাই ছিল সরকারে। কিন্তু এবার তারা মাত্র একটি আসনে জয়ী হয়েছে। এটিই তাদের এযাবতকালের শোচনীয় ফলাফল। গত পার্লামেন্টে তাদের আসন ছিল ১০৬টি।

বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে ইউএনপি থেকে বের হয়ে সামাজি জনা বালাবেগয়া দল। তারা পেয়েছে ৫৪টি আসন। এই দলটির নেতৃত্বে আছেন রানাসিঙ্গে প্রেমাদাসা। তিনি ১৯৯৩ সালে নিহত প্রেসিডেন্ট প্রেমাদাসার ছেলে।
এছাড়া জথিকা জন বালাবেগয়া পেয়েছে তিনটি আসন। # সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12