সর্বশেষঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

বিনামূল্যে চোখের চিকিৎসা মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা সহ ওষুধ ও চশমা বিতরণ কর্মসুচী পালিত হয়েছে। চোখ দিয়ে পানি পড়া, পুঁজ পড়া বা ময়লা আসা, চোখ চুলকানো, মাথা ব্যাথা, চোখ ব্যথা, চোখ জ্বালা-পোড়া, চোখ লাল হয়ে যাওয়া, নেত্রনালী পরিষ্কার, কাছে ও দূরে কম দেখাসহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হচ্ছে।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নারিন্দাস্থ দারুল উলূম আহসানিয়া কামিল এম.এ মাদ্রাসা, (৪৭নং শাহ্ সাহেব লেন, মশুরী খোলা দরবার শরিফ) প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ সহ চশমা বিতরণ কার্যক্রম। এদিন ৬ শত তিপ্পান্ন জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন গণমাধ্যমকে জানান ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর ও স্নেহভাজন মেয়র মোহাম্মদ হানিফ’ তার জীবন কেটেছে মানবসেবায়। তারই সুযোগ্য সন্তান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে ও আর্থিক সহায়তায় সেবামুলক কাজটি চালিয়ে যাচ্ছে মেমোরিয়াল ফাউন্ডেশন। এ কার্যক্রমের আওতায় এক মাস দুই দিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চিকিৎসা দেবে ফাউন্ডেশনের মেডিকেল টিম।

চিকিৎসা সেবা কার্যক্রম তদারকি করছেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়কারী হাজী হাফিজ, আতিকুর রহমান স্বপন, মোখলেসুর রহমান রোমেল. হাজী বাবু ভুইয়া, সালাহউদ্দিন তুহিন, ফায়সাল শেখ, শাহাদাত হোসেন মিকো সহ বিভিন্ন ওয়ার্ড সমন্বকারী চুন্নুমিয়া, জাকির হোসেন দিপুর, তোফাজ্জাল হোসেন জয়, মোহাম্মদ হানিফ, মো. রনি।

কার্যক্রম সম্পর্কে ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়কারী মোহাম্মদ সাদেক মিঠু বলেন- বিভিন্ন এলাকায় চিকিৎসা ক্যাম্প পরিচালিত করা হয়। চিকিৎসকেরা খুবই আন্তরিকভাবে চিকিৎসা দিয়েছেন। সঙ্গে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধসহ চশমাও দিচ্ছি। রোগীদের রাজধানীর যাত্রাবাড়ী চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের চিকিৎসক ক্যাম্পের সঙ্গে রয়েছেন। এই ক্যাম্প থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, নেত্রনালী (টিউবসহ) অপারেশন, মাংস বৃদ্ধি (গ্রাফটিং) অপারেশন, নেন্ত্রনালী (এসপিটি) পরীক্ষা এবং ব্যথামুক্তভাবে সেলাইবিহীন পদ্ধতিতে লেন্স সংযোজন ইত্যাদি কাজ করে থাকেন।

ফাউন্ডেশনের চক্ষু চিকিৎসা কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন মোহাম্মদ সাজেদ বেপারী। তিনি জানান এ পর্যন্ত ফাউন্ডেশনের আওতায় সর্ব মোট ৭০ টি ক্যাম্প আয়োজন করে মোট ২৫ হাজার রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। নেত্রনাণীতে সমস্য ও চোখে ছানী পড়া এমন রোগী ৫৮০ জনকে অপারেশন করা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12