সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন পাশ করলো চীন

দূরবীণ নিউজ ডেস্ক :
বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন অনুমোদন দিয়েছে চীন। ওই দেশটিতে অর্ধ-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংকে নিয়ে বিতর্কিত এই জাতীয় নিরাপত্তা আইন অনুমোদন দেয়া হয়েছে।
চীন বলছে, হংকংয়ে বিপর্যয় ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা রোধ করতে এই আইন পাশ করা হয়েছে। তবে চীন অর্ধ-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের প্রতিবাদী কার্যক্রম ঠেকাতে এই আইন ব্যবহার করা হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

জাতীয় পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির হংকংয় প্রতিনিধি থাম ইউ-চুং মঙ্গলবার সাংবাদিকদের আইন পাসের বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আশা করি আইনটি জনগণের মাঝে সৃষ্ট জটিলতা রোধ করবে। সরকার দেশকে বিভক্ত করার জন্য হংকংকে সরঞ্জাম হিসেবে ব্যবহার হতে দেবে না।

এই আইনে ধ্বংসাত্মক, বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী তৎপরতা ও ওই অঞ্চলে বিদেশী হস্তক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে।
হংকং, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্যরা এই নতুন আইনেই তীব্র নিন্দা জানিয়েছে।

এই আইনটির ফলে চীনের প্রতিশ্রুতি অনুযায়ী ২০৪৭ সাল পর্যন্ত হংকংয়ে ‘একটি দেশ, দুই ব্যবস্থা’ নীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।
আইন পাসের মাধ্যমে হংকংয়ে বেইজিংয়ের কেন্দ্রীয় সরকার একটি সুরক্ষা অফিস স্থাপন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে অধিকার লাভ করেছে। # সূত্র : ডেইলি সাবাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12