সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদকে দুদকে জিজ্ঞাসাবাদ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের উপ-পরিচালক সেলিনা আখতার।

সোমবার (১ মার্চ) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আমীর খসরুকে দুদকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পরে দুদক গেটে অপেক্ষমান সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রিয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাকে এখানে ডাকা হয়েছে, আমার সম্পর্কে যা জানতে চেয়েছে, আমি তার জবাব দিয়েছি। কেন ডাকা হয়েছে, কী উদ্দেশ্য, বুঝে নিন।’

আমীর খসরু বলেন, ‘আমি সাধারণ জীবন-যাপন করেছি। আমার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই।’
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি পাঠানো নোটিশে আমীর খসরু মাহমুদ, তার স্ত্রী তাহেরা আলম ও ভায়রা ভাই গোলাম সরোয়ারকে ১ মার্চ হাজির হওয়ার জন্য বলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তিনি একাই হাজির হয়েছেন।

আমীর খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12