সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

বিআইডব্লিউটিএ কর্মকর্তা রফিকুল ও স্ত্রীর নামে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শুল্ক আদায়কারী কর্মকর্তা রফিকুল ইসলাম ও তার স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধে পৌনে দুই কোটি টাকার স্থাবর ও অস্থাবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২০ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচোলক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে আসামীদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় এই মামলা দু’টি দায়ের করেন।

রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে,তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেন এবং আরও এক কোটি ১৯ লাখ ৬১ হাজার ৫৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

অপরদিকে দ্বিতীয় মামলায় রফিকুল ইসলামের স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধে ৫০ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন এবং আরও ৫৮ লাখ ৭৮ হাজার ৯০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের দুই মামলায় রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে এক কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৪৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে।এর আগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চলতি বছরের ২৯ মার্চ রফিকুল ইসলামকে তলব করে দুদক। বর্তমানে তিনি পিআরএল বা অবসরোত্তর ছুটিতে আছেন।

আসামীদের বর্তমান ঠিকানা : শাহনাজ গার্ডেন (২য় তলা), নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এর পার্শ্বে, আমলাপাড়া, নারায়ণগঞ্জ সদর। তাদের স্থায়ী ঠিকানা : গ্রাম – চন্ডীদাসদী, ডাকঘর – ভাঙ্গা, উপজেলা – ভাঙ্গা, জেলা – ফরিদপুর। #কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12