সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বাংলা নববর্ষে ঢাকা মহানগর দ.আ’ লীগের শোভাযাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলা নববর্ষ ১৪৩১-কে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে আনন্দ শোভাযাত্রা করেছে । শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক থেকে শুরু করে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি এবং ট্রাকে করে ডাক-ঢোল পিটিয়ে ও নেচে-গেয়ে বর্ষবরণ করেন অংশগ্রহণকারীরা। এর আগে বাহাদুর শাহ পার্কে নববর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি শিরিন নাঈম পুনম ও অন্যান্য নেতারা।

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, মোরশেদ কামাল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12