সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ২ অক্টোবর : আদালত

দূরবীণ নিউজ প্রতিনিধি:
আগামী ২ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্ত পুলিশের তদন্ত সংস্থা সিআইডির কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করে সময়ে আবেদন জানান। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আগামী ২ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন। একই সঙ্গে এই তারিখে প্রতিবেদন দাখিল করতে তদন্ত কর্মকতাদের নির্দেশ দেন আদালত। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে ।

জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে হাতিয়ে নেয়া ওই ডলার ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা ধারণা করেন, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের এই অর্থ পাচার করেছে।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। পরদিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে পুলিশের সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এরপর থেকে এখনো মামলাটি তদন্ত করছেন সিআইডি’র কর্মকর্তারা। #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12