সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে সরকারি ২৫ দপ্তরের নানা অভিযোগ দুদকের গণশুনানিতে এসেছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে বিভিন্ন দপ্তরের সেবায় ঘুষ, দুর্নীতি ও হয়রানির ১৪৫টি অভিযোগে মুখোমুখি হয়েছিল জেলার ২৫ সরকারি দপ্তর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ফরিদপুরে দুদকের গণশুনানিতে বিভিন্ন শ্রেণীর সেবা গ্রহীতারা এমন অভিযোগগুলো তুলে ধরেন। যার মধ্যে রয়েছে – ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, পাসপোর্ট, বি.আর.টি.এ, সাব-রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা, নির্বাচন অফিস, পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, ব্যাংকিং বিভাগ, শিক্ষা অফিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ মোট ২৫টি দপ্তর।

ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় এ গণশুনানিতে আরও বক্তব্য রাখেন- দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম ও উপ-পরিচালক রেজাউল করিম প্রমুখ।

এদিন ৭৬ টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থী জনসাধারণ সরাসরি উপস্থাপন করেছেন। ৭৪টি অভিযোগের তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। আর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদের একটি প্রকল্পে দুর্নীতির বিষয়ে কমিশন কর্তৃক অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দুদক জানায়, গণশুনানিতে ফরিদপুরের বিভিন্ন দপ্তরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার, সেবা প্রত্যাশী জনসাধারণ দৃঢ়তার সাথে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট অভিযোগ উত্থাপন করেছেন।

‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি পরিষেবা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। এছাড়া সরকারি কর্মচারীদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূলের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12