সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

প্রাণ ফিরেছে চুরাশিয়ানগ্রুপের, ২ আগস্ট ফ্যামিলি ডে অনুষ্ঠিত হচ্ছে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
চুরাশিয়ান সকল সদস্যকে ‘আসন্ন- ০২ আগস্ট- ২০২২ ইং ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে আমন্ত্রণ রইল। কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের গুইটায় ‘ শ্যামলবাংলা রিসোটে’ দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই ফ্যামিলি ডে, অনুষ্ঠানকে আকর্ষনীয় করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রাণ ফিরেছে চুরাশিয়ানগ্রুপের।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে আর্টি ভাওয়ার স্কুল এন্ড কলেজের পাশে স্থানীয় এক রেস্টুরেন্ট ‘চুরাশিয়ান সদস্যদের অনুষ্ঠিত মিলনমেলায়’ বেশ প্রাণ ফিরে এসেছে। ১৯৮৪ সালে আর্টি ভাওয়ার স্কুল থেকে পাস করার পর এতাদিন অনেকের সাথে আর সরাসরি দেখা হয়নি। এমন বন্ধুরাও মিলিত হয়েছেন চুরাশিয়ান গ্রুপের মাধ্যমে। এই চুরাশিয়ানদের মধ্যে ইতোমধ্যে অনেকেই দেশে-বিদেশে অবস্থান করছেন এবং চাকরি ও ব্যবসা বাণিজ্যে বেশ প্রতিষ্ঠিত হয়েছেন। অনেকের সন্তারাও দেশে- বিদেশে নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছেন, আবার অনেকে পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভাল পজিশনে আছেন।

চুরাশিয়ানদের মধ্যে অনেকে সপিরবারে আমেরিকায়, ইতালিতে, লন্ডনে, কানাডায়, ইউরোপ ও মধ্যপাচ্যসহ দেশে-বিদেশে অবস্থান করছেন। শুধু তাইনয়, অনেকই দাদা,নানা, দাদী এবং নানী হয়েছেন। চুল,দাড়ি পেকেছে । কিন্তু পরস্পর আলোচনাকালে তারা ওই ৩৮/৪০ বছর আগেই বন্ধুত্ব ধরে রেখে ওই ছাত্রজীবনের সুরেই কথা বলেন। মনে হয় না আমাদের করোই বয়স হয়েছে। এটা সম্পর্কটা ধরে রাখার জন্য চুরাশিয়ান গ্রুপ করা হয়েছে। যারা এখনো যুক্ত হয়নি,তাদের অবশ্যই দ্রুত যুক্ত হবার আমন্ত্রণ জানানো হয়েছে গ্রুপের পক্ষ থেকে।

এই গ্রুপের নেতৃত্বে আছে, বেউতার মো. নেকবর হোসেন, কলমারচরের এনামূল হক জুলহাস, বড়ৈইকান্দির এস এম আমান উল্লাহ, শ্যামলাপুর- লুটেরচরের মো. রফিক, শিয়াইলের আবদুল কাদের, বটতলীর মো. আবুল কাশেম, ভাওয়ালের আবু হানিফ (বাবুল), কাঠালতলীর মো. ফিারোজ, ভাওয়ালের মো. বশির আহমেদ,মনহরিয়ার মোহাম্মদ হোসেন আলী, কলমারচরের মো. রফিকসহ আরো অনেকে রয়েছেন।

গত শুক্রবারের মিলনমেলায় আসন্ন ফ্যামেলি ডে, উদযাপনে উল্লেখিতদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত চুরাশিয়ান গ্রুপে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। # কাশেম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12