সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সামরিক সচিবের ইন্তেকাল

দূরবীন নিউজ প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম (৬৪) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর বাসস।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই ইসমাঈল মানিক নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার ইন্তেকালের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিজগ্রাম চুনতীতে শোকের ছায়া নেমে আসে।

চলতি মাসের ৯ ডিসেম্বর তিনি অসুস্থ অবস্থায়ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব পদে পুনর্নিয়োগ পেয়েছিলেন। এ নিয়ে ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রীর সামরিক সচিব পদে তিনি নিযুক্ত ছিলেন। তার নামে প্রতিষ্ঠিত বীরবিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও নানা রোগে ভুগছিলেন। গত কিছুদিন আগে তিনি তাকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12