সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী খন্দকার মুঈনুরের অবৈধ সম্পদের মামলা

দূরবীণ নিউজ প্রতিনিধি :
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার মুঈনুর রহমানের বিরুদ্ধে প্রায় কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ আগস্ট) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। গণমাধ্যমকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।

দুদকের মামলার এজাহার উল্লেখ করা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আসামি খন্দকার মুঈনুর রহমানের বিরুদ্ধে ১৫ লাখ ৮৮ হাজার ১৯৩ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৯৩ লাখ ৭০ হাজার ৯৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার মুঈনুর রহমানের বর্তমান ঠিকানা; সিদ্বেশরী রোড, ঢাকা এবং তার স্থায়ী ঠিকানা:
উপজেলা- নলছিটি, জেলা- ঝালকাঠি।
# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12