সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাজধানীর উত্তরায় বিডিআর কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার (০৩) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন না করা এবং মোড়কজাত পণ্যে লেবেলিং ও আবশ্যক তথ্য না থাকায় চারটি দোকানে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান বলেন, ‘রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং মোড়কজাত পণ্যে লেবেলিং ও আবশ্যক তথ্য না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চারটি দোকানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সর্তক করে দেওয়া হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জুলকার নায়ন, ডিএনসিসির বাজার মনিটরিং কমিটির আহবায়ক ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম ও কমিটির সদস্য সচিব উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মৃধা। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12