সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

নগরীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো অব্যাহত রেখেছে ডিএনসিসি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বুধবার ( ২৫ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।

গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। তিনি আরো জানান, বুধবার মোট ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রায় ১২ লাখ বর্গফুট এলাকায় ছিটানো হয়।

এসকল স্থান ছাড়াও বিভিন্ন অবকাঠামো এবং সড়কে থাকা যানবাহনেও জীবাণুনাশক প্রয়োগ করা হয়। আজ ৫টি ওয়াটার বাউজার জীবাণুনাশক ছিটানোর কাজে ব্যবহার করা হয়।

আজ উত্তরা ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর সেক্টর, মিরপুর এলাকার সেকশন ২, ১০, ১৩ এবং ১৪, মগবাজার, বাংলামোটর, গুলশান, বসুন্ধরা, আমিনবাজার ও গাবতলি, আগারগাঁও এলাকায় তরল জীবাণুনাশক ছিটানো হয়। শুধু সড়ক বা উন্মুক্ত স্থানই না বরং জনগণ যাতায়াত করে এমন সকল অবকাঠামোতেও জীবাণুনাশক দেওয়া হচ্ছে। যেমন ফুটওভারব্রিজে, যাত্রী ছাউনিতে।

যেখানে ওয়াটার বাউজার দিয়ে ছিটানো যায় না সেখানে হ্যান্ড স্প্রে এবং হুইলব্যারো মেশিনের সাহায্যে জীবাণুনাশক দেওয়া হচ্ছে। সড়কে থাকা বিভিন্ন যানবাহন, গণপরিবহনে, বাস টার্মিনালগুলোতেও স্প্রে করা হচ্ছে হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ডিএনসিসি কর্তৃক গত গত ২২ মার্চ থেকে পাঁচটি ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক প্রয়োগের কার্যক্রম শুরু করা হয়। এ পর্যন্ত মোট ২ লাখ ৩০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রধান সড়ক, উন্মুক্ত স্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্প্রে করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে ডিএনসিসি কর্তৃক তরল জীবাণুনাশক ছিটানো অব্যাহত থাকবে বলে জানানো হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12