সর্বশেষঃ
ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা সুরক্ষা দিতে বললেন মৎস্য মন্ত্রী ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে মিছিল, আটক ২০ প্রধানমন্ত্রীর জাতীয় সংলাপে সাড়াদিয়ে, ‘গণভোটের রায়’ বাস্তবায়নে যাবে ১১ দল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ , ৫০০৮ জনের নামে মামলা  বিএনপির চাঁদাবাজদের রাজনীতির অধিকার নেই: আইনমন্ত্রী শিশু-কিশোরদের  উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ বিএনপি ১ ডিসেম্বর প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ধুপখোলা মাঠ ফিফা’র স্বীকৃতি পাওয়ার বিষয়ে আশাবাদী মেয়র শেখ তাপস

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশনের (ফিফা) স্বীকৃতি পাওয়ার বিষয়ে আশাবাদ জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর গেন্ডারিয়ায় নবনির্মিত ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস গণমাধ্যমের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমরা সকল প্রতিবন্ধকতা দূর করে ঢাকাবাসীকে একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ উপহার দিতে সক্ষম হয়েছি। এখানে ফুটবল মাঠের পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি বাস্কেটবল গ্রাউন্ড করা হয়েছে, ভলিবল কোর্ট করা হয়েছে, ক্রিকেট অনুশীলনের জন্য পিচ করা হয়েছে। এভাবেই আমরা এখানে অনেকগুলো খেলার উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে। এখানে একটি গ্যালারি রয়েছে। প্রয়োজন হলে আমরা এখানে অস্থায়ী গ্যালারিও নির্মাণ করে দিবো। এই মাঠটাকে আমরা পরিচর্যা করব, রক্ষণাবেক্ষণ করব, সংরক্ষণ করব এবং পরিচালনা করব। আমরা আশাবাদী, এই মাঠটি ফিফা কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করবে।”

এই মাঠকে কেন্দ্র করে পুরান ঢাকায় নতুন জাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমরা পরিকল্পনা করেছিলাম, একটি হলেও আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ প্রতিষ্ঠা করব এবং এই ঐতিহাসিক ধুপখোলা মাঠে আমরা সেটা করতে পেরেছি। সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। এই খেলার মাঠে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে। এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এসেছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের অন্যতম ফুটবল ক্লাব — মোহামেডান স্পোর্টিং ক্লাব — এই মাঠে তাদের অনুশীলন করার আগ্রহ দেখিয়েছে। আমি মনে করি, এই মাঠকে কেন্দ্র করে যে আগ্রহ-স্পৃহা তৈরি হয়েছে এর মাধ্যমে পুরাতন ঢাকায় আবার একটি নব জাগরণ সৃষ্টি হলো।”

বহু বাঁধা অতিক্রম করে এই মাঠ প্রতিষ্ঠা করা হয়েছে জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এই মাঠটি নিয়ে অনেক কুচক্রী মহল বিভিন্ন ধরনের পাঁয়তারা করেছিল। বিভিন্নভাবে দখল ও ভাগাভাগি করার পাঁয়তারা করেছিল। এই এলাকার সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ, এই এলাকার কাউন্সিলরসহ সংলগ্ন এলাকার কাউন্সিলরবৃন্দ এবং এই এলাকার সাধারণ জনগণের সহযোগিতা ও সমর্থনে আমরা সকল বাঁধা উপেক্ষা করে এই মাঠ প্রতিষ্ঠা করতে পেরেছি।”

এর আগে মেয়র মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। প্রীতি ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। পরে মেয়র সংলগ্ন সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে ৪৫ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে যোগ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি গণমাধ্যমের সাথে কথা বলেন।

করপোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের অঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, প্যানেল মেয়র ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা, ঢাদসিক’র ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদসহ কমিটির সদস্যবৃন্দ এবং সংলগ্ন এলাকার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। # কাশেম

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে

অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12