সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

দুর্নীতিবাজদের প্রতিরোধ করতে হবে, দেশের স্বার্থে সংবাদ তুলে ধরুন: দুদক চেয়ারম্যান

দূরবীণ নিউজ প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দেশ ও জাতির স্বার্থে সত্য সংবাদ তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংবাদ যেন দুর্নীতিবাজদের প্রতিরোধ  করতে হবে। কোন অবস্থাতেই দুর্নতিবাজদের পক্ষে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ জানান।

দুদক চেয়ারম্যান সংবাদকর্মীরা দুদকের সহযোগী উল্লেখ করে বলেন, আপনারা সত্য সংবাদ নির্মোহভাবে তুলে ধরুন। তবে দেশ ও জাতির ক্ষতি হয় এমন কিছু লিখবেন না। যেকোনো কিছু লেখার আগে তথ্য যাচাই-বাছাই করে তারপর লিখুন, যাতে কোনো সংবাদ যেন দেশ ও সাধারণের ক্ষতির কারণ না হয়।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে সেগুনবাগিচায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ সব কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, একটি সংবাদ দেশের সব মানুষের ওপর অনেক প্রভাব ফেলে। তাই অনুরোধ থাকবে ভুল মেসেজ যেন না যায়। নিউজ করার আগে ভাববেন এটা জাতির জন্য কতটা কল্যাণকর, নিউজটা যেন দুর্নীতিবাজদের পক্ষে না যায় সেটা সবাইকে খেয়াল রাখতে হবে।

এ সময় দুদক কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) জহুরুল হক ও সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে র‌্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12