সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

দুদক পরিচালক জুলফিকার আলীর মৃত্যুতে সহকর্মীদের শোক

দূরবীণ নিউজ প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩ টায় রাজধানীর মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মো. জুলফিকার আলী ইন্তেকাল করেন। তিনি ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে । তার লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে।


এদিকে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সবার কাছে পরিচালক মো. জুলফিকার আলীর আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন। জুলফিকার আলী দুদকে সততা ও দক্ষতার নজির স্থাপন করেছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১ টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে পরিচালক মো. জুলফিকার আলীর মরদেহ আনার পর তার সহকর্মীরা চোখের পানি ধরে রাখতে পারেননি। কারণ কর্মজীবনে তার সততা, ন্যায় নিষ্টা এবং ভাল ব্যবহার তাকে জনপ্রিয় করেছে।

জানাজা নামাজের আগে পরিচালক মো. জুলফিকার আলীর স্মৃতিচারণ করে তার সহকর্মীরাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরমধ্যে পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন, তার ব্যাচমেট দুদক পরিচালক আকতার হোসেন ও উপ পরিচালক মোহাম্মদ জহিরুল হুদাসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। দুদক কর্মকর্তারা মরহুম জুলফিকার আলীর দক্ষতা ও সততার অনেক প্রশংসা করেন। পরে দুদক চত্বরে তার জানাজা নামাজে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার মোজাম্মেল হক খান,কমিশনার জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম কর্মীরাও অংশ গ্রহণ করেন।

দুদক সূত্র মতে, পরিচালক মো. জুলফিকার আলী গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার তাকে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন।

তার ছোটবেলা কেটেছে ঢাকার মহাখালী এলাকায়। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে। জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে ১৯৯৫ সালে যোগদান করেন। ২০০৭ সালে উপ পরিচালক ও ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুুরোতে যোগদান করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12