সর্বশেষঃ
সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের নেপালে আকষ্মিক বন্যায় নিহত ১৬০,অনেক লোক নিখোঁজ এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

দুদকের মামালায়,পি কে হালদারের সহযোগি রাশেদুল ও উজ্জ্বল গ্রেফতার

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদকের মামলার আসামি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগি আরও দু’জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই দুইজন হলেনৈ,ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী।

জানা যায়,প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলার আসামি পিকে হালদার বর্তমানে কানাডায় আত্মগোপন করে আছেন।

রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়। দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। এরপর তাদের রমনা মডেল থানার হেফাজতে রাখা হয়।

আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) এই ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীকে গ্রেফতার দিয়ে আদালতে হাজির করার হবে।

তিনি আরো জানান, গ্রেফতার এ দুজন ছাড়াও পি কে হালদারের আরও দুই সহযোগীর জিজ্ঞাসাবাদের কথা থাকলেও তারা আসেননি আজ দুদকে আসনেনি

এ নিয়ে পিকে হালদার সংশ্লিষ্টতায় ছয়জনকে গ্রেফতার করলো দুদক। গ্রেফতার বাকি চারজন হলেন- পি কে হালদার সহযোগী শংখ বেপারী, পিকে হালদারের বান্ধবী অবান্তিকা বড়াল, পিকে হালদারের আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধা।

জানা গেছে, পি কে হালদার ইন্টারন্যাশনাল লিজিং ও পিপলস লিজিং থেকে বিপুল অংকের টাকা সরিয়েছেন, যার সহযোগী হিসেবে উজ্জ্বল ও রাশেদুলও ছিলেন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12