সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

তালেবান যোদ্ধাদের অগ্রাভিযান ,আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডারের পদত্যাগ

অস্টিন 'স্কট' মিলার - ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক : 
তালেবান যোদ্ধাদের অগ্রাভিযান রুখতে না পেরে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনাধ্যক্ষ অস্টিন ‘স্কট’ মিলার সোমবার পদত্যাগ করেছেন।

এদিকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের অগ্রাভিযান অব্যাহত রয়েছে। বাইডেন প্রশাসন বলেছে, ৩১ আগস্ট হলো আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিন।

যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি কাবুল পৌঁছেছেন। তিনি, সেখানে রয়ে যাওয়া বাদ বাকি সেনাবাহিনীর নেতৃত্ব নেবেন এবং একটি সংক্ষিপ্ত নেতৃত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওই সময় পতাকা হস্তান্তর করা হবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড অনুসারে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কাজ ৯০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর সুরক্ষায় সহায়তা করতে এক হাজারেরও কম সেনা সেখানে অবশিষ্ট রয়েছে। বেশিরভাগ আমেরিকান সেনা এবং সরঞ্জামাদির স্থানান্তর সম্পন্ন হয়েছে।
সূত্র : ভোয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12